অনুষ্ঠানে সংগঠনটির ইবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুমতাহিনা মুমুর সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলির সদ্যস্য প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান বক্তব্য রাখেন।
এছাড়াও টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে গল্প শোনান এ.এন.এইচ এর প্রতিষ্ঠাতা ও সিইও এম হানিফ টলিন, নেশনটেক কমিউনিকেশনস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও ইফতেখারুল ইসলাম শিমুল, অন্যতম তরুন নারী উদ্যোক্তা আইটি প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার সহ-প্রতিষ্ঠাতা সাবিলা ইনুন এবং দুর্বার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ হাসান রনি। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির ইবি শাখার সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শুভ। অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থী রুমি নোমান ও সাজেদা আক্তার জলি উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত চতুর্থবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এ.এন.এইচ এর জন্য সিভি জমা নেওয়া হয়। এছাড়াও রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়েল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এর লাইব্রেরীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই উপহার দেওয়া হয়।