ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ‘সাপ্লাই চেইন চ্যালেঞ্জ’ আয়োজন সমাপ্ত

 
 

_MG_0029 (1)পর্দা নামলো ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সাপ্লাই চেইন চ্যালেঞ্জ ২.০-পাওয়ারড বাই পিএফইসি গ্লোবাল’ এর জমকালো আয়োজনের। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এগ্রো ইন্ডাসট্রিয়ালাইযেশন ক্লাব এ প্রতিযোগিতাটির আয়োজন করে। শেষ দিন ফাইনালে উত্তীর্ণ ৮ দল বিচারকদের সামনে হাজির হয়ে একের পর এক অসাধারণ সাপ্লাই চেইন সমস্যার সমাধান বর্ণনা করে। বিচারকদের মূল্যবান মতামত এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় ৩ ঘন্টাব্যাপি চলতে থাকা ফাইনাল রাউন্ডের। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে কৃষি বিপণন বিভাগের মহা পরিচালক মো. মাহবুব আহমেদ আর বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সভাপতি ও কর্পোরেট এফেয়ার্সের প্রধান নাকিব খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবটির মডারেটর, প্রেসিডেন্ট, কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা। 

এই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ব্লিজটক্রিগ এবং দ্বিতীয় হয় একই বিশ্ববিদ্যালয়ের টিম রুমমেটস। তৃতীয় হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর টিম নো সারপ্রাইজ।