অমিয় চাকমার সঞ্চালনায় মানববনন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল চৌধুরী। তিনি বলেন, আমরা সভ্য হচ্ছি ঠিকই, কিন্তু কোথাও সভ্যতা নেই। খাগড়াছড়ির এ শিশুকে হত্যা কোন সভ্য প্রাণির দ্বারা সম্ভব না।
মানববনন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা কালো কাপড়ে মুখ বেঁধে ধর্ষণ ও নৃসংশভাবে হত্যার বিরুদ্ধে মৌন প্রতিবাদ করেন।