কুবিতে শোকাবহ আগস্ট উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বালন

cum lightজাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বালন করে জাতির পিতাকে স্মরণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আলোচনা সভায় পরিষদের সাধারণ সম্পাদক মো: জিয়া উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দীন, কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. তাহের বলেন, বঙ্গবন্ধুর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয় শাখা  ছাত্রলীগের নেতৃবৃন্দ।