হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম এই ল্যাবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস, গবেষণাসহ এ সংক্রান্ত ম্যাটেরিয়াল পরীক্ষা যেমন মাটি পরীক্ষা, রোডের গুণগত মান, সিমেন্ট ও বালু পরীক্ষা মানসম্পন্নভাবে করা যাবে। এই ল্যাবের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এ এলাকার মানুষও উপকৃত হবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
এছাড়া তিনি হাবিপ্রবিতে দশতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের পরিদর্শন করেন এবং নির্মান কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কি না তা তদারকি করেন।
উক্ত অনুষ্ঠানে হাবিপ্রবির ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালক, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।