নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

IMG_7534নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন শেষে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

ক্যাম্পাস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সারাদেশে নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে শিক্ষার্থীদের উপর বিচার বহির্ভূত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের  ফিটনেস বিহীন গাড়ি ও চালকদের দক্ষতার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রমাসনের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা। মানবন্ধন ও মিছিলে নানা পোস্টার ও ফেস্টুন সহ বিভিন্ন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী যোগ দেয়।