সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে ইবি প্রেসক্লাবের শোক

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব। সোমবার রাতে (১৩ আগস্ট) প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র ও সাধারণ সম্পাদক আসিফ খান স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়
শোকবার্তায় বলা হয়, ‘গোলাম সারওয়ার সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে সাংবাদিক জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশ একজন মহান সাংবাদিককে হারিয়েছে। তার লেখনি ছিল ক্ষুরধার সত্য, ন্যায় ও প্রগতিশীলতার পক্ষে। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।’
উল্লেখ্য, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সোমবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।