ইউডার সিএসই ভবনে রোববার (৯ সেপ্টেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা এর প্রতিষ্ঠাতা ও চেয়্যারমান অধ্যাপক মুজিব খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ, রেজিস্ট্রার ড. ইফফাত কায়েস চৌধূরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়্যারমান, শিক্ষক, কর্মকর্তা ও ইউডার শিক্ষার্থীরা।
মেলা উপলক্ষে ভর্তি ফি এর উপর ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক সুবিধা, মুক্তিযোদ্ধা কোটায় ৩ শতাংশ ছাড় সহ শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হচ্ছে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি এর উপর ৫০ শতাংশ ছাড় এবং একটিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি এর উপর ২৫ শতাংশ ছাড় এবং আদিবাসী শিক্ষার্থীদের জন্য মাসিক টিউশন ফি এর উপর ১৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় বিশেষ পারদর্শিতা অর্জনের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের বৃত্তি প্রদানসহ ভাষা শহীদ ও বীর শ্রেষ্ঠদের নামে চালু হওয়া বৃত্তি দেওয়া অব্যাহত থাকবে।
ভর্তি মেলায় ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান বলেন, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে এ বিশ্ববিদ্যালয় পরিচালনার রীতি অতীতেও ছিলো না, ভবিষ্যতেও থাকবে না। শিক্ষাকে সাধারণের জন্য সহজলভ্য করা নাগরিক অধিকার মনে করি। তাই এবারের ভর্তিমেলা উপলক্ষে শিক্ষার্থীদের আমরা নানা দিক থেকে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে এ বিশ্ববিদ্যালয় প্রকৃত মেধাবী, অদম্য গরীব মেধাবীরা যেন উচ্চ শিক্ষায় সুযোগ পায়। আমরা ইতোপূর্বেই ঘোষণা দিয়েছি প্রয়োজনে পারিবারিক আয় ও শিক্ষার্থীর এসএসসি, এইচএসসির মেধার অর্জিত ফলাফলের ভিত্তিতে অভিভাবকের সঙ্গে আলোচনা সাপেক্ষে তার ভর্তি ও মাসিক বেতন নির্ধারণ করব। তবুও শিক্ষাকে আমরা সবার জন্য সহজলভ্য করতে চাই।
ভর্তি মেলার মাধ্যমে সকাল ০৯টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত ৩/সি সাত মসজিদ রোড (ইউডা সিএসসি বিল্ডিং) এবং ৮০, সাত মসজিদ রোড (রেজিস্ট্রার ভবন), ধানমন্ডিতে ভর্তি হওয়া যাবে। আর মেলাটি চলবে ০৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।