বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। রিসোর্স ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. এরশাদুল হক। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার জাহান মলয়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গৌরাঙ্গ কুমার পাল।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. বিনইয়ামিন। কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ ‘ডেমোগ্রাফিক এবং হেলথ সার্ভে ডাটা’ ওয়ার্কশপের মাধ্যমে এর বিভিন্ন চলক সম্পর্কে জানা যাবে এবং এ্যানালাইসিসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে, যা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।