মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে শাহিন-আনোয়ার প্যানেলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে।
শিক্ষক সমিতির নির্বাচনে শাহীন-আনোয়ার প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদে ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সহ-সভাপতি পদে আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক পদে ড. মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক পদে মোঃ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আব্দুল কাদের মিয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে কাউছার আহমেদ, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রুখসানা সিদ্দীকা, নির্বাহী সদস্য পদে মাহমুদা আক্তার ও খান মোঃ মূর্তজা রেজা লিংকন অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, আগামী ১৭ সেপ্টেম্বর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩ টি প্যানেল থেকে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।