দেশসেরা তরুণ সংগঠকদের খুঁজে বের করতে সারা দেশের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ অ্যাক্টিভেশন ক্যাম্পিং প্রোগ্রাম।’ ইয়াং বাংলার অধীনে নিযুক্ত ক্যাম্পাস অ্যাম্বাসেডর এইচ এম সালমান জয় এবং সাদিয়া আফরিন অনির আয়োজনে বসেছিল ক্যাম্পাস অ্যাকটিভেশন বুথ। সাথে ছিলেন ইয়াং বাংলার ক্যাম্পাস টিম সাজ্জাদুল হোসাইন, রাফসান জানি রাফি, সাইদুর রহমান, মাহফুজুর রহমান, মৃন্ময় কুমার শীল, মেহেদি হাসান, এহসানুল বারী স্মরণ, আনিসুর রহমানসহ আরও অনেকে।
১৫ সেপ্টেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে শিক্ষার্থীদের মাঝে ইয়াং বাংলার প্রচারপত্র, পরিচিতি ও অ্যাওয়ার্ডের লোগো বিতরণ করা হয়। একঝাঁক তরুন সংগঠক এ পুরস্কার পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন।
শত তরুণের জয় বাংলার গল্প শোনার মধ্যদিয়ে সম্পন্ন হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ অ্যাক্টিভেশন ক্যাম্পিং প্রোগ্রামের যবিপ্রবি পর্ব।