প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বিবিএফের উদ্যোগে ইয়ুথ সামিট

ইয়ুথ সামিট ২০১৮বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ইয়ুথ ইন ইনোভেশন টু এচিভ এসডিজি’ অ্যান্ড ‘ইয়ুথ ইন ট্যুরিজম টু এচিভ এসডিজি’ শীর্ষক থিমকে সামনে রেখে ইয়ুথ সামিট ২০১৮ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী সভাপতিত্ব করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, এম.পি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে অবস্থিত নরওয়ের রাষ্ট্রদূত মিস সিডসেল ব্লিকেন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মেদ আল মোহাইরী, অস্ট্রেলিয়ার উপ-রাষ্ট্রদূত মিস পেনি মরটন এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. এ. খালেক।

উক্ত ইয়ুথ সামিট ২০১৮-এর আয়োজক বিবিএফ এর চেয়ারম্যান মাসুদ এ. খান অনূষ্ঠান পরিচালনা করেন এবং সহ-উপস্থাপনা করেন বিবিএফ-এর পরিচালক কানতারা কে. খান।

এছাড়াও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেস-এর ডিন অধ্যাপক ড. এএইচএম হাবিবুর রহমান, স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক ড. এজেএম ওমর ফারুক, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ উক্ত সামিটে উপস্থিত ছিলেন।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইয়ুথ সামিট ২০১৮-এর মিডিয়া পার্টনার হিসেবে ছিল একাত্তর টেলিভিশন, রেডিও ফূর্তি, দৈনিক সমকাল ও দ্য ডেইলি স্টার এবং অনলাইন নিউজ পার্টনার হিসেবে ছিল বিবিএফ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্ট্রেটিজিক পার্টনার এবং ব্যাংক পার্টনার হিসেবে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।