বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান জানান, এ বছর ছয় অনুষদের অধীনে ১০৪০ আসনের জন্য ৬৩৩৬০টি আবেদনপত্র জমা পড়েছে।
তিনি বলেন, 'এ' ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) এর অধীনে ৩৫০টি আসনের জন্য ২৬৯৩৯ জন শিক্ষার্থী 'বি' ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের অধীনে) ৪৫০ টি আসনের জন্য ২৪২৩২ জন এবং 'সি' ইউনিট (ব্যবসা অনুষদ) এর অধীনে ২৪০টি আসনের জন্য ১২১৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।
রুটিন অনুযায়ী, 'সি' ইউনিট ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, ০৯ নভেম্বর সকালে 'এ' ইউনিট এবং একই দিনে বিকেলে 'বি' ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।