মেহেদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। যেখানে তার ক্যাম্পাসে ক্লাস করার কথা, সেখানে সে এখন মুম্বাইয়ের টাটা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গুরুতর দুই অপারেশন হয়েছে তার বাম উরুতে। অসহায় মেহেদী উরুতে ক্যান্সারে রূপ নেওয়া টিউমার নিয়েই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু দুর্বল পারিবারিক অবস্থার কারণে মেহেদি জানাননি কাউকে।
তার সর্বদা নীরব থাকা দেখে তার সহপাঠী এবং বিভাগের সিনিয়ররা খোঁজ নিয়ে জানতে পারে তার ক্যান্সার। তারা প্রায় ছয় লক্ষ টাকা সংগ্রহ করে মেহেদিকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠায়।
নানান পরীক্ষা নিরীক্ষর পর ডাক্তার জানায় তার অপারেশন প্রয়োজন, তারপর তিন মাস ভারতে থেকেই নিতে হবে ক্যান্সারের থেরাপি। যথারীতি অপারেশন করানো হয়। কিন্তু বেড়ে যায় জটিলতা, একটির জায়গায় অপারেশন করাতে হয় দুইটি। হু হু করে বাড়তে থাকে অপারেশন খরচ। হাসপাতালেই বাকি পরে যায় ১ লাখ ২০ হাজার রুপি।
সম্বলহীন মেহেদির সামনের চিকিৎসার জন্য এখন আরো প্রায় সাত লক্ষ টাকার প্রয়োজন।
একা হাতে মেহেদিকে এই পর্যন্ত নিয়ে আসা মেহেদির মা তার একমাত্র অবলম্বন সন্তানকে বাঁচাতে তাকিয়ে আছেন সমাজের বিত্তবানদের দিকে। তার বিভাগের সহপাঠীদের প্রত্যাশা সবার সহযোগিতায় মেহেদি ফিরবে, তার স্বপ্নগুলো বাঁচবে।
সাহায্য পাঠানোর ঠিকানা- ইয়াসির আরাফাত, অ্যাকাউন্ট নং: ২৭৩১০৫০৯০৩, ডাচ বাংলা ব্যাংক ময়নামতি ক্যান্টনমেন্ট শাখা, কুমিল্লা।