পথশিশুদের পাশে মাভাবিপ্রবির সিআরসি

IMG_20181005_084725মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ছাত্রদের স্বেচ্ছাসেবী সংগঠন 'কাম ফর রোড চাইল্ড (সিআরসি)'-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিআরসি মাভাবিপ্রবি শাখার কর্মীরা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার ২৫ জন পথশিশুর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল ও খাবার বিতরণ করে।

সিআরসি মাভাবিপ্রবি শাখার সভাপতি রিফাত আহমেদ জানান, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। এর চেয়ে আনন্দের কাজ আর আছে বলে আমার মনে হয় না। আমাদের সবারই পথশিশুদের পাশে দাঁড়ানো উচিত।’ এ সময় উপস্থিত ছিলেন সিআরসির সভাপতি রিফাদ আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মহীউদ্দিন জায়েদ ও মেজবাহ রাহাত, দফতর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, সিআরসি সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০১৬ সালের প্রথম দিক থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে।