বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদুল হাসান, বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক কাজী রাকিব উদ্দিন আহম্মেদ ও স্নেহাশিস দাস, লাইফ অব ভেরি ইজি এর প্রতিষ্ঠাতা ফাহিম নিহান।
এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও জাককানইবির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের চাকরি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন বক্তারা। পরে অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগত অতিথি ও আলোচকদের সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করে যাচ্ছে জাককানইবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাব।