ইবিতে মানসিক স্বাস্থ্য সচেতনতায় পদযাত্রা ও ক্লাস ক্যাম্পিং

‘সুস্থ মন সুন্দর জীবনের পথ সুগম করে’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতায় পদযাত্রা ও ক্লাস ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস সেন্টারের উদ্যোগে ‘মেন্টাল হেলথ কেয়ার সেল’-এর আয়োজনে পদযাত্রা শুরু হয়।

IMG_2293
পদযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদের ডিন ও আইন প্রশাসক রেবা মণ্ডল, প্রক্টর মাহবুবর রহমান, সহকারী প্রক্টর শাম্মী আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
পদযাত্রাটি আইন ও শরিয়াহ অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রা শেষে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস ক্যাম্পিং শুরু হয়। ক্লাস ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন আল-ফিক্বহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আমজাদ হোসেন, এলএভিডিসির সহ-সভাপতি মমিনুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
ক্যাম্পইনে শিক্ষার্থীদের তাদের মানসিক, আর্থিক, হতাশাসহ যেকোনও ধরনের সমস্যায় পরামর্শ গ্রহণের জন্য গঠিত মেন্টাল হেলথ কেয়ার সেলে যোগাযোগ করতে বলেন।