বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন তারুণ্যের সভাপতি আরমান রেজা জয়। এর আগে সংগঠনের সদস্য ওয়ালী উল্লাহের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরকার আখতারুজ্জামান টগর, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের সচিব অলিউল কালাম আজাদ, কুষ্টিয়া ম্যাটসের প্রতিনিধি ফয়সালুর রহমান প্রমুখ।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন ও কুষ্টিয়া ম্যাটসের ১০ স্বেচ্ছাসেবী।
চেয়ারম্যান মো: মহিউদ্দিন বলেন, রক্তের গ্রুপ জানা থাকলে তাৎক্ষণিকভাবে অসুস্থ মানুষকে সহায়তা প্রদান করা যায়। অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়। তারুণ্যকে ধন্যবাদ এমন মহতী উদ্যেগ গ্রহণের জন্য।