২৭ অক্টোবর ইউল্যাবে চাকরি মেলা

ULAB-logo-large - Copyইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ অনুষ্ঠিত হতে যাচ্ছে  ‘চাকরি মেলা-২০১৮’।  ২৭ অক্টোবর ধানমন্ডির ক্যাম্পাস ‘এ’ ভবনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। প্রায় ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করবে ।

দেশের সব বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা মেলায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে । গ্র্যাজুয়েটরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে আবেদন ও সিভি ড্রপ করতে পারবে । ইউল্যাব এর শিক্ষার্থী ও অ্যালামনাইগন  স্পট ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে মেলা থেকে চাকরি পাওয়ার সুযোগ পাবে । এছাড়াও দেশের খ্যাতনামা ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সেমিনার এবং  ওয়ার্কশপ হবে ।

এবারের চাকরি মেলা ২০১৮ তে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার নিহাদ কবির, প্রেসিডেন্ট এমসিসিআই। এছাড়া ও মেলায় বিশেষ অতিথি জনাব মুশাররফ হোসেন, প্রেসিডেন্ট, এপিএইচআরএম,  ফাউন্ডার এবং প্রেসিডেন্ট এফবিএইচআরও । ইউল্যবের ক্যারিয়ার সার্ভিস অফিস এই মেলা আয়োজন করছে ।