তিনি জানান, এই শিক্ষাবর্ষে 'এ' ইউনিটে ১৯৫৫৮, 'বি' ইউনিটে ১১৩৩১, 'সি' ইউনিটে ১৫৪৫২, 'ডি' ইউনিটে ৯৯৪৫, 'ই' ইউনিটে ২১১১৭, 'এফ' ইউনিটে ৮৪৫৩, 'জি' ইউনিটে ৮৫১৩, 'এইচ' ইউনিটে ৮৮২৬ , ও 'আই' ইউনিটে ৭৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।
২ নভেম্বর সকাল ১০টা থেকে, 'ডি' ইউনিট, বিকাল ৩টা থেকে 'ই' ইউনিটের পরীক্ষা ও ৩ নভেম্বর সকাল ১০টা থেকে 'এফ' ইউনিট ও বিকাল ৩ টা থেকে 'জি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ৯ নভেম্বর সকাল ১০টা থেকে 'সি' ইউনিট ও বিকাল ৩টা থেকে 'এইচ' ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ১০ নভেম্বর সকাল ১০টা থেকে 'আই' ইউনিট, দুপুর ১টা থেকে 'বি' ইউনিট ও বিকাল সাড়ে ৩টা থেকে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।