সাক্ষাৎকারের জন্য মনোনীত শিক্ষার্থীদের ৮ থেকে ১৫ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছুদের পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত পরীক্ষার প্রবেশপত্র, বিভাগ পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
সাক্ষাৎকার গ্রহণের পর ২০ নভেম্বর কলা অনুষদ নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির জন্য চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।
নাট্যকলা ও সঙ্গীত বিভাগ
‘এ’ ইউনিটভুক্ত নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১ থেকে ৫ নভেম্বর এবং সঙ্গীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো বিভাগের সিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে।
চারুকলা অনুষদ
চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগের ব্যবহারিক পরীক্ষা দুই গ্রুপে অনুষ্ঠিত হবে। গ্রুপ-১ এর ২ নভেম্বর সকাল ৯টায় এবং গ্রুপ-২ এর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
ইংরেজি বিভাগ
ইংরেজী বিভাগের লিখিত পরীক্ষা ৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় শুরু হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।