মেগা প্রকল্প পাশে কুবি শিক্ষক সমিতির কৃতজ্ঞতা প্রকাশ

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৬শ ৫৫ কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্প প্রকল্পের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার সকালে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক এন. এম রবিউল আউয়াল চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য মেগা প্রকল্পের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সাথে নিয়ে সর্বোচ্চ সহযোগিতা ও সমর্থন প্রদানের ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে এর আগে রবিবার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়াও কর্মচারী পরিষদও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৬শ ৫৫ কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়।