নোবিপ্রবি ইনডিজিনাস স্টুডেস্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘ইনডিজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর ৪৩ সদস্য বিশিষ্ট তৃতীয় কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এক সভায় কমিটি গঠন করা হয়।

46470501_2297294173679118_4973985351866515456_n
কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ফুটন্ত চাকমা পোলো। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের রাজেশ্বর চাকমা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন বিভাগের প্রসেনজিৎ চাকমা।
সভার শুরুতে বিদায়ী কমিটির সভাপতি প্রিয়াংকুর চাকমা ও সাধারণ সম্পাদক হিমেল চাকমা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নতুন কমিটিকে সার্বিক সহযোগিতা করতে সদস্যদের প্রতি আহ্বান জানান। এরপর বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সংগঠনের পক্ষ থেকে ২০১৮-১৯ সেশনে ‘ডি ’ইউনিটে ১৫টি উপজাতি কোটা আসন অনুমোদন করায় উপাচার্যের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।