প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

পৃথক পৃথক সময়ে রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে বিদায় অনুষ্ঠান, বিবিএ এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) বিভাগে নবীনবরণ ও আইন এবং অণুজীব বিজ্ঞান বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ সকল অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী৷

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান
ফার্মেসি বিভাগের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল গণি৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা ও স্কুল অব সায়েন্স-এর ডিন অধ্যাপক ড. এ জে এম ওমর ফারুক৷ এসময় বিদায়ী শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী৷ অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শেখ মোঃ হাসানুজাজামান, ফার্মেসি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বর্তমান উপদেষ্টা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের প্রবীন অধ্যাপক এ ওয়াই শেখ ফিরোজ উদ্দিন আহমেদ চৌধুরী, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. এহসানুল হকসহ বিভাগের সকল শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন৷
 সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়৷
এদিকে আইন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শামসুদ্দোহা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেস-এর ডিন ও সোনালী ব্যাংক লিমিটেড- এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান এবং আইন বিভাগের বিভাগীয় উপদেষ্টা অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ৷
এছাড়াও অনুষদের জ্যেষ্ঠ সদস্য মোঃ আফতাব উদ্দিনসহ আইন বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন৷
বিবিএ এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) বিভাগের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে স্কুল অব বিজনেস-এর ডিন ও সোনালী ব্যাংক লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, বিবিএ প্রোগ্রামের পরিচালক জাবেদ মান্নান ও ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম)বিভাগের বিভাগীয় প্রধান ড. এ. আর. খান৷ অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর, সহযোগী অধ্যাপক ড. শিকদার মোঃ আনোয়ারুল ইসলাম সহ স্কুল অব বিজনেস-এর সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন৷ এদিকে অণুজীব বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা ও স্কুল অব সায়েন্স- এর ডিন অধ্যাপক ড. এ জে এম ওমর ফারুক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির অণুজীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শুভময় দত্ত৷ অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড-এর পশু ভ্যাকসিন বিভাগের কোয়ালিটি এস্যুরেন্স ব্যবস্থাপক ড. হুমায়ুন কবির। এসময় তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের সাথে অণুজীব বিজ্ঞান সংক্রান্ত নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা উপস্থাপন করেন৷