নোবিপ্রবি বিজনেস ক্লাবের 'স্পিকার অব দ্য ইয়ার' অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে ‘স্পিকার অব দ্য ইয়ার-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

47115874_764110693951940_9049745797775622144_n
২৭ নভেম্বর ( মঙ্গলবার) অ্যাকাডেমিক ভবন -২ এর ভিডিও কনফারেন্স রুমে সাম্প্রতিক ব্যবসায় ইস্যুর উপর অনুষ্ঠিত হয় স্পিকার অব দ্য ইয়ার এর ফাইনাল রাউন্ড। এর আগে গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয় এর প্রথম রাউন্ড। সেখানে অংশগ্রহণকৃত ১৫টি টিম থেকে নির্বাচন করা হয় সেরা ২০ জন। তাদের মধ্যে থেকে স্পিকার অব দ্য ইয়ার এর ফাইনাল রাউন্ডে নির্বাচন করা হয় সেরা ৫ জন।
নোবিপ্রবি স্পিকার অব দ্য ২০১৮ নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মোফতাসিন শাহরিয়ার, ২য় স্থান অধিকার করেছেন সমন্বিতভাবে ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী খলিলুর রহমান ও জান্নাতুল ফেরদৌস সুমাইয়া, ৩য় স্থান অধিকার করেছেন ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী উম্মে রুম্মান দিপা, ৪র্থ স্থান অধিকার করেছেন ৫ম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম এবং ৫ম স্থান অধিকার করেছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী হাসিব আল আমিন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগে চেয়ারম্যান ড. এস এম নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও (ভারপ্রাপ্ত চেয়ারম্যান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) জনাব মাসুম মিয়া, সহকারী অধ্যাপক মাহবুবুল হক, প্রভাষক সুমন কুমার দাস এবং মো: আল আমিন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. এস এম নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাসুম মিয়া, মাহবুবুল হক, সুবর্না বিশ্বাস, প্রভাষক সুমন কুমার দাস, মো: আল আমিন, তৃণা সাহা, ফাতেমা জান্নাত।
প্রতিযোগীদের পক্ষ থেকে থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন পঞ্চম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, এমআইএস বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হাসিব আল আমিন, আয়োজকদের মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের নকিবুর রহমান।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সুমন কুমার দাস, সহকারী অধ্যাপক জনাব মাসুম মিয়া, মাহবুবুল হক, চেয়ারম্যান ড. এস এম নজরুল ইসলাম ও বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট নাজমুল হক। বক্তারা নোবিপ্রবি বিজনেস ক্লাব কে এ ধরনের প্রতিযোগীরা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে কর্পোরেট লেভেলে নিজেদেরকে আরও ভালোভাবে উপস্থাপন করার জন্যে এ ধরনের প্রতিযোগিতায় এ অংশগ্রহণের গুরত্ব তুলে ধরেন তারা। তাছাড়া এ ধরনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্যে ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য,ব্যবসায় প্রশাসন বিভাগের পৃষ্ঠপোষকতায় বিজনেস ক্লাব প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর ‘স্পিকার অব দ্য ইয়ার ২০১৮’ আয়োজন করে ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ ব্যাচ।