শাবিতে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৮ এর সিলেট অঞ্চলের পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

DSC_0615
১০তম গণিত অলিম্পিয়াডের সিলেট অঞ্চলের আহ্বায়ক ও শাবি’র গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও অলিম্পিয়াডের সদস্য সচিব মো. মতিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল হাকীম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সেন্টার অব এক্সিলেন্স এর পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, অধ্যাপক ড. মাহবুবুর রশিদ, অধ্যাপক ড. নাজনীন আক্তার, অধ্যাপক ড. আমিনুল হক, অধ্যাপক ড. সাইফুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

47162469_2317542985144830_4070312743750598656_n



উদ্বোধনী অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'গণিত অলিম্পিয়াড একটি চমৎকার আয়োজন। সাধারণ ইংরেজিতে এবং গণিতে ভালো হলে কাউকে পেছনে খুব বেশি তাকাতে হয় না। জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হল গণিত। গণিতকে ভালোবাসতে হবে, তোমরা যারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছো তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি।'

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং শাবি’র গণিত বিভাগের আয়োজনে এই আঞ্চলিক পর্বে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থানুকূলে বাংলাদেশ গণিত সোসাইটির অায়োজনে গত ২৬ অক্টোবর শুরু হয় দেশব্যাপী আঞ্চলিক পর্যায়ের অলিম্পিয়াড। ৮টি অঞ্চল থেকে শ্রেষ্ঠ দশজন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগী নিয়ে আগামী ৮ ডিসেম্বর বুয়েটের গণিত বিভাগে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।