নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সকাল থেকে সকল বিভাগের নিজস্ব ক্লাসরুমে আয়োজিত হতে থাকে নবীনদেরবরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সকল বিভাগে পর্যায়ক্রমে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনকোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও স্বস্ব বিভাগের চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ, ডকুমেন্টারি প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানারকমের আয়োজন করে স্বস্ব বিভাগের শিক্ষার্থীরা।