প্রাইমএশিয়ার জনস্বাস্থ্য ও পুষ্টি বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও পুষ্টি বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য ও পুষ্টি বিভাগে নবীনবরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ কে এম আশরাফুল হক। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব সায়েন্স-এর ডিন অধ্যাপক ড. এ জে এম ওমর ফারুক। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও পুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ড. মোঃ আব্দুস সালাম মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অণুজীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শুভময় দত্ত, জনস্বাস্থ্য ও পুষ্টি বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।