নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা (নোবিপ্রবি) হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল আজ বুধবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর আয়োজন করে। এদিন সকালে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন,আইআইএস এর পরিচালক ড. আবদুল্লাহ-আল মামুন, হাল্ট প্রাইজ এর আহ্বায়ক জনাব শামীমা ইয়াসমিন,জুরিবোর্ড সদস্যগণ,বিভিন্ন রাউন্ডের বিচারকগণ, নোবিপ্রবি আইআইএস ও বিভিন্ন বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রীবৃন্দ।
হাল্ট প্রাইজের ফাইনালে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ‘রোড ওয়াডেন’ টিম। বিজয়ী টিম নিজেদের আইডিয়াকে উপস্থাপন করতে এবার যাবে মালয়েশিয়া। প্রতিযোগিতায় রানার আপ হয় ‘কমপ্লেসেন্সি’টিম। বিজয়ী টিমটি যাবে মালয়েশিয়া। সেখানে বিজয়ী হলে যাবে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বিজয়ীরা পাবে ৮ কোটি টাকা।
নোবিপ্রবি থেকে হাল্ট প্রাইজের উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাঁচ শতাধিক টিম। প্রাথমিক বাঁছাই শেষে নির্বাচন করা হয় ২২টি টিম। যেখান থেকে সেমিফাইনাল রাউন্ডে চূড়ান্ত পর্যায়ের জন ৫টি টিম নির্বাচন করা হয়। নোবিপ্রবিতে হাল্ট প্রাইজ এর কনভেনর হিসেবে ছিলেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব শামীমা ইয়াসমিন ও মেন্টর সহকারী অধ্যাপক জনাব উম্মে হাবিবা, প্রভাষক জনাব রাজেশ কুমার দাস, ইমদাদুল ইসলাম, আবদুল করিমসহ আরও অনেকে। ক্যাম্পাস ডিরেক্টর ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস এর ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুর রহমান আদিল
প্রসঙ্গত;হাল্ট প্রাইজ জাতিসংঘ, ক্লিনটন ইনিসিয়েটিভস এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এর যৌথ আয়োজন। এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে আয়োজিত সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা।এখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে নোবিপ্রবি। হাল্ট প্রাইজ এর চ্যালেঞ্জ ছিল দশ বছরে দশ হাজার লোকের কর্মসংস্থান তৈরি করা যায় এমন ব্যবসায় উদ্যোগের সৃষ্টি করা।