পবিপ্রবিতে ইভটিজিংয়ের দায়ে যুবককে গণধোলাই

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জহুরুল ইসলাম জুয়েল (২৫) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পবিপ্রবির দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও স্থানীয়রা ঐ যুবকে উদ্ধার করে। এদিকে এ ঘটনায় দোষ স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়েছে অভিযুক্ত যুবক জুয়েল।

PicsArt_12-05-05.15.28

পবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নিজের দোষ স্বীকার করে মুচলেকা দেওয়ায় স্থানীয়দের জিম্মায় বহিরাগত ঐ যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।