নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়লাভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল নীল দল (আওয়ামীপন্থী) নিরঙ্কুশ জয়লাভ করেছে। এতে সভাপতি হিসেবে নীল দলের কৃষি বিভাগের অধ্যাপক ড.গাজী মহসীন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন নির্বাচিত হয়েছেন।

pic
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের দ্বিতীয় তলার ২০৬ নং কক্ষে নির্বাচন শুরু হয়ে চলে দুপুর ২ ঘটিকা পর্যন্ত। নির্বাচন শেষে চলে ভোট গণনা। বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কৃষি বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন উপ-কমিশনার ফিশারিজ অ্যান্ড মেরিন সাইন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল নীল দল (আওয়ামীপন্থী) এবং মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেল সাদা দল (বিএনপিপন্থী) প্রতিদ্বন্দ্বিতা করে।
এর মধ্যে নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দলের সভাপতি পদে কৃষি বিভাগের অধ্যাপক ড.গাজী মহসীন এবং সাধারণ সম্পাদক পদে  ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপরদিকে বিএনপিপন্থী সাদা দল থেকে সভাপতি পদে ফিশারিজ অ্যান্ড মেরিন সাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার এবং সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ফলাফলে মোট ১১টি পদের সবকটিতেই জয়ী হয়েছে নীল দল। সভাপতি পদে সর্বোচ্চ ১৯৪ ভোট পান অধ্যাপক ড. গাজী মো. মহসীন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার পান ২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. নাসির উদ্দিন পান ১৯০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফার্মেসি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম পান ৩০ ভোট। সহ-সভাপতি পদে সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ আক্তার পান ১৭৭ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ হানিফ পান ৩৪ ভোট।
সদস্য পদে বিজয়ীরা হলেন- বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড.ধীরেন্দ্র নাথ বর্মণ (প্রাপ্ত ভোট ১৯৪), ফার্মেসি বিভাগের প্রভাষক জনাব শুভ ভৌমিক (প্রাপ্ত ভোট ১৯৬), এসিসিই বিভাগের প্রভাষক জনাব সঞ্জিতা দেওয়ানজী (প্রাপ্ত ভোট ১৭২), ফার্মেসি বিভাগের মো. সালাউদ্দিন মিল্লাত (প্রাপ্ত ভোট ১৯৪)। সদস্য পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন পান ৪৩।
এছাড়াও কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি চারটি পদের পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া (আইআইটি ইন্সটিটিউট), কোষাধ্যক্ষ পদে প্রভাষক ইকবাল হোসেন (অর্থনীতি বিভাগ), প্রচার সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম (কৃষি বিভাগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রভাষক মোঃ ওয়ালিউর রহমান আকন্দ বিপুল (শিক্ষা বিভাগ)।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর এ মিছিল করে তারা।