বাংলাদেশে সামাজিক যোগাযোগ উদ্যোক্তাদের ভবিষ্যত উজ্বল। মেধাবী উদ্যোমী তরুণদের আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল মানবসম্পদে তৈরি করার জন্য ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ বিভিন্ন কৌশল গ্রহণ করছে বলে জানিয়েছে ইউডার উপ-উপাচার্য অধ্যাপক ড. আহমাদুল্লাহ মিয়া।
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর এমবিএ শিক্ষার্থীদের নিয়ে ইউডা অডিটোরিয়ামে ‘সোশ্যাল এন্ট্রেপ্রেনিউরশিপ: এইচআরএম অ্যাজ অ্যান এন্ট্রাপ্রেনিউর টুল’ শীর্ষক এক সেমিনার তিনি এসব বলেন।
সেমিনারে উপস্থিত ছিলেন প্রক্টর ও সহযোগী অধ্যাপক তপন কুমার বিশ্বাস, মাস্টার্স প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-হিল মুনতাকিমসহ আরও অনেকে।
অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম বলেন, ‘মেধাবী ও উদ্যোমী তরুণরা সরকারি-বেসরকারি চাকরির পেছনে হন্যে হয়ে না খুঁজে নিজেরাই হতে পারে স্বাবলম্বী। এই সামাজিক ব্যবসায়ের ধারা অব্যহত থাকলে বাংলাদেশে শীঘ্রই জনসম্পদ থেকে মানবসম্পদে রূপান্তিত হবে।’
অধ্যাপক আব্দুল্লাহ-হিল-মুনতাকিম বলেন, ‘সামাজিক উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে তরুণ ও নারীরা মূখ্য ভূমিকা পালন করছে। সম্প্রতি প্রকাশিত স্টেট অব সোশ্যাল এন্টারপ্রাইজ সার্ভেতে এ বিষয়টি উঠে এসেছে। সেই সঙ্গে দেশব্যপী উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূরীকরণে কী কী পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাও স্থান পেয়েছে এ সমীক্ষায়।
এ সময় উপস্থিত ছিলেন এমবিএ ও বিবিএ কো-অর্ডিনেটর এবং বিজনেস স্ট্যাটিসটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল কবির সন্ধিসহ এমবিএ ও বিবিএর শিক্ষার্থীরা।