ইউল্যাবে বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর দুই দিনব্যাপী বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর শেষ হলো ২৭ ডিসেম্বর।

thumbnail
ইউল্যাবের ছাত্রছাত্রীদের তোলা ছবি নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রদর্শিত ছবির মধ্য থেকে বিচারকরা বাছাই করেন শ্রেষ্ঠ ১২টি ছবি। এই ১২টি ছবি স্থান পাবে ইউল্যাবের ২০১৯-এর বার্ষিক ক্যালেন্ডারে।  ২২১টি ছবি থেকে এ বছর ৩৩টি ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান; ইউল্যাব রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ; ইউল্যাব মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম এর অধ্যাপক সুমন রহমান ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক জহিরুল হক বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন।