প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাককানইবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৮ জানুয়ারি (সোমবার) আনন্দ শোভাযাত্রা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

Wahid JKKNIU, BSL Anniversary 28.01.19 Picসভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে আনন্দ শোভাযত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘জয় বাংলা’ ভাষ্কর্যের সামনের এসে এক সংক্ষিপ্ত সমাবেশে করে। এতে সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি নজরল ইসলাম বাবু।

এছাড়াও আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচি পালনের কথা থাকলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচি পরিবর্তন করেছিল ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।