সিকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

BSL SAU newsসিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২ টা ও ১ টায় দুটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রথম শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল চত্বর থেকে শুরু হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে আরেকটি শোভাযাত্রা প্রথম গেট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার সূর্যালোকে বর্ণমালায় এসে শেষ হয়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ কেক কেটে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। শোভাযাত্রা শুরু হওয়ার আগে ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ জয় বাংলা স্লোগানে মুখরিত করে রাখেন ক্যাম্পাস।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালি ৪ জানুয়ারি হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের  মৃত্যুতে শোভাযাত্রার সময়টি পিছিয়ে দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।