আইকিউএসি’র পরিচালক অধ্যাপক কে.এম আব্দুস ছোবহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী।
এসময় তিনি বলেন, ‘কর্মকর্তাদের মধ্যে নৈতিকতা ও পেশাদারিত্ব থাকতে হবে। এ দু’টি বিষয় যদি একজন কর্মকর্তার মধ্যে না থাকে তাহলে তিনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না। বিশ্বায়নের এই যুগে তিনি সকল ক্ষেত্রেই পিছিয়ে যাবে। দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। এছাড়া, মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ও এলজিইডির প্রশিক্ষক ড. মোঃ জহুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৫০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।