'ভালো জীবনযাত্রার জন্য নিরাপদ পরিবেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দুই দিনব্যাপী 'পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক ১ম আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে ৯ ফেব্রুয়ারি।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব সেন্টারবুরি এর পরিবেশ রসায়নের প্রফেসর ড. ব্রেট রবিনসন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম ইমামুল হক। এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ও পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ।
সম্মেলনের সভাপতিত্ব করেন উক্ত বিভাগের চেয়ারম্যান ড. মীর মোহাম্মদ মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক ড. শামীম আল মামুন।