চবিতে বিভিন্ন ঘটনায় ১৬ শিক্ষার্থীকে কয়েক মেয়াদে সাজা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন ঘটনায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী সংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তিনি জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হচ্ছে সৈয়দ ফাহিম জাফরী, মোশারফ হোসেন সিকদার, এইচ এম হাসানুজ্জামান, মিজানুর রহমান ফকির, মো. সাব্বির হোসেন, মো. ইমরান নাজির ইমন, জিয়াউল হক মজুমদার, দ্বীপায়ন দেব, মো. সাব্বিরুল ইসলাম, অর্ণব বড়ুয়া, জুবায়ের আহমদ, মো. মামুনুর রশিদ ও মোহাম্মদ আসফার হোসেন।এছাড়া সনদ স্থগিত হয়েছে মো. জামশেদুল কবির ও মো. আনোয়ার হোসেনের। ছাত্রত্ব বাতিল হয়েছে মো.মাঈন নেওয়াজের।
জানা যায়, গত বছর ১ মার্চ সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একটি পরীক্ষায় শিমুল দাশ গুপ্তের হয়ে শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ ফাহিম জাফরি অংশ নেওয়ায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মোশাররফ হোসন শিকদারকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।  অন্যদিকে গতবছর ৪ নভেম্বর আইন বিভাগের প্রথমবর্ষ সমাপনী পরীক্ষায় কাগজপত্রে গড়মিল পরিলক্ষিত হওয়ায় অনুসন্ধানে প্রক্সিতে ভর্তি হওয়ার প্রমাণ পাওয়া যায়। এঘটনায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাইন নেওয়াজকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের অবৈধ ব্যবহার ও কর্মচারীদের হুমকি প্রদান করায় অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এইচ. এম হাসানুজ্জামানকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া রুহুল আমিন ও মুজাহিদুল ইসলাম নামের দুই শিক্ষার্থী থেকে টাকা, মোবাইল, ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায় রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মিজানুর রহমান ফকিরকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ৫ ও ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম শহর ও ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উসকানী ও প্ররোচণা দেয়ায় পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ বর্ষের ইমরান নাজির ইমন, নৃ-বিজ্ঞান বিভাগের ১৬-১৭ শিক্ষাবষের জিয়াউল হক মজুমদারকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ১ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে মুক্তিযোদ্ধার সন্তান অর্থনীতি বিভাগের এমদাদুল হক ও সাংবাদিকতা বিভাগের ফাহিম হাসানকে মারধরর ও জোরপূর্বক হল বের করে দেওয়ায় লোকপ্রসাশন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দীপায়ন দেব ও সাব্বিরুল ইসলাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই শিক্ষাবর্ষের অর্নব বড়ুয়া ও আরবি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।বন ও পরিবেশবিদ্যা ইনিস্টিটিউটের শিক্ষার্থী রবিউল ও নুসরাত জাহানকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাব্বির হোসেনকে ১ বছর ও অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মামুনুর রশীদকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া গতবছর ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের জামশেদুল কবির ও ইতিহাস বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসেনের সনদ স্থগিত করা হয়েছে