নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন যারা

Webp.net-compress-image-4-41দরজায় কড়া নাড়ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন। সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। উক্ত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে সেরা ফলাফল অর্জনের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছে ৬ জন এবং স্নাতকোত্তরে সেরা ফলাফল অর্জনের জন্য ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছে ৫ জন শিক্ষার্থী।
চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত ৬ জন হলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০০৮-২০০৯ সেশনের শিক্ষার্থী শুভ ভৌমিক, কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী সুমিতা রানী সাহা, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী নিক্কন সরকার, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী আফসানা কবির দিপ্তী এবং এগ্রিকালচার বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সাবিয়া খান।
এছাড়াও ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত ৫ জন হলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ শামসুল আলম পাটোয়ারী, একই বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী শাহিদুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সুমিতা রানী সাহা, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী নিক্কন সরকার। স্বর্ণপদক প্রাপ্তরা ২৪ তারিখ যাথাক্রমে রাষ্ট্রপতি এবং ভাইস-চ্যান্সেলরের হাত থেকে তাদের সম্মাননা স্মারক গ্রহণ করবেন।