সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি; শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল সমাবর্তনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সমাবর্তন বক্তব্য রাখবেন। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ ও ইউল্যাব ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক এ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
২০০৪-এর ১ অক্টোবর যাত্রা শুরু করে ইউল্যাব। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্লাতকোত্তর পর্যায়ে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ- বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ অ্যান্ড হিউমেনিটিজ, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম- তাদের পাঠ্যক্রম ও সহ-পাঠ্যক্রমের মাধ্যমে কর্ম উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করছে, যা বর্তমান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।