উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ কবির হোসাইন, বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপ-উপাচার্য ড. এম. নুরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় কর্তৃপক্ষের প্রশংসা করেন। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন।