Wahid JKKNIU Debate Workshop_14.03.19 Picজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘স্বাধীনতা দিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৯’ শীর্ষক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে দুপুর ২টায় এই কর্মশালা শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। সংগঠনের সহসভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। রায়হান সরকার রাকিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন বিতার্কিক আবু আহমেদ সাব্বির, সাদ আহমেদ শাকিল ও মাহাদী হাসান রাতুল। শূন্য থেকে বিতর্ক, যুক্তি প্রদর্শনসহ বিতর্কের প্রাথমিক ধারণা নিয়ে বক্তারা আলোচনা করেন।