স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে দুর্বার বাংলাদেশ ইসলামী বিশ^বিদ্যালয় শাখা। রবিবার দুপুর ১টায় বিশ^বিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৯০৫ সালের বঙ্গভঙ্গ হতে ১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যা পর্যন্ত বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়াবলীর উপর উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এ সংগঠন। শিক্ষার্থীদের প্রতিভাকে আরো বিকশিত করতে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। পরে সর্বোচ্চ নাম্বারের উপর ভিত্তি করে মোট ৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সাইমুমের সভাপতিত্বে এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব রায়হান, তৌফিক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, তামিম আদনান, নজরুল ইসলাম, সাফিয়া স্বর্ণা, হায়াতে জান্নাতে, রেজা আহমেদ, জামিউল ইকবাল, মুইদ মোরশেদসহ আরো অনেকে।