বুধবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে র্যাগিং বিরোধী র্যালিটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে শিক্ষকরাও সহমত পোষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসাইন ভূঁইয়া, প্রক্টর (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান প্রমূখ। আই আই ই আর এর পরিচালক অধ্যাপক মেহের আলী প্রমুখ।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষকরা র্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।