মাভাবিপ্রবিতে জননেতা আব্দুল মান্নানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মাভাবিপ্রবিমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জননেতা আব্দুল মান্নান হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের পক্ষ থেকে ডিন, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর শিক্ষক সমিতি এবং বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকেও পুস্পস্কবক অর্পণ করা হয়।

এসময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নানসহ তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জননেতা আব্দুল মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।