ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯ এর মশাল সোমবার (৮ এপ্রিল) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌছায়। বেলা বারোটায় প্রশাসন ভবনের সামনে মশাল গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জাকারিয়া রহমান, অধ্যাপক মাহবুবর রহমান ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল। অনুষ্ঠান শেষে ইবি নৃত্যাঙ্গনের শিল্পীদের পরিবশনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়।
উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প এর পর্দা ওঠে। মাসব্যাপী চলা এ আসরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, সুইমিং, সাইক্লিং, সাতার, টেবিল টেনিস, বাস্কেটবল ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।