সিআইইউতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

CIU Photo Admission Testচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ২০১৯ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে এই পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে।

উচ্চশিক্ষায় স্বপ্ন পূরণের মেধার লড়াইয়ে অংশ নিতে ফরম সংগ্রহে গত একমাস ধরে ভর্তিচ্ছুদের ছিলো চোখে পড়ার মতো ভিড়। বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সব সাবজেক্ট।

কর্তৃপক্ষ জানান, ভর্তির ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.ciu.edu.bd এই ঠিকানায়।

যেসব শিক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিংবা যারা ভর্তির পর সেমিস্টারগুলোতে ভালো ফলাফল করবে তাদের জন্য এখানে রয়েছে দারুণ সব স্কলারশিপ অফার। রয়েছে পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস জবের চমৎকার সুযোগ।