বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, সহ সভাপতি নাজমুল হাসান পলাশ, ফখরুদ্দিন পারভেজ, অমিত ভৌমিক, আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত ফয়েজ, সাদ ইবনে সাইদ, রেজাউল মোস্তফা রিয়াদ, আহসানুল হক শিপন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হৃদয়, শুভ্র সরকার, অর্থ সম্পাদক কিবরিয়া তারিফ, প্রচার সম্পাদক কৃতি অনিমেষ, দফতর সম্পাদক বায়েজিদ বোস্তামি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তারেকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন, ধর্ম সম্পাদক সাহেদুজ্জামান, গণযোগাযোগ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে প্রথমবারের মতো এই কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।