বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অপ্রকাশিত যেকোন প্রবন্ধ প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে। বাংলাদেশের যেকোনও নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সেখান থেকে বিজয়ী ৩জন প্রবন্ধ লেখককে পুরষ্কৃত করবে জাককানইবি প্রেসক্লাব।
প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিয়মাবলীর মধ্যে রয়েছে-
১। বাংলাদেশের যেকোন নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর যেকোনও দিক নিয়ে লেখা প্রবন্ধ জমা দিতে পারবেন। নির্দিষ্ট কোন বিষয়ে নয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে হতে হবে প্রবন্ধ।
৩। লেখা অনধিক ২০০০ শব্দের হতে হবে। যা পূর্বে কোথাও প্রকাশ হয়নি।
৪। প্রতিযোগীর পাঠানো লেখা তার নিজের বলে গণ্য হবে, তবে যদি কেও দাবি তুলে অন্য কারও লেখা, তবে সে বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রতিযোগিতা থেকে তাকে বাতিল বলে ঘোষণা করা হবে।
৫। হাতে লিখে অথবা ই-মেইল এ লেখা পাঠাতে পারবেন।
৬। বিজয়ী ৩ জনের মধ্য থেকে বাছাই করা একটি প্রবন্ধ জাককানইবি প্রেসক্লাব প্রকাশনা ‘কলম’ এর ২য় সংখ্যায় ছাপা হবে।
আশিক আরেফিন আকাশ, দফতর সম্পাদক, জাককানইবি প্রেসক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ত্রিশাল, ময়মনসিংহ। মোবাইল-০১৭৪০৪২৫৭০৫- এই ঠিকানায় লেখা পাঠাতে হবে। ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা- pressclubjkkniu@gmail.com।