যবিপ্রবিতে ইএসটি বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগান নিয়ে ২৫ জুলাই থেকে শুরু হয় টুর্নামেন্টটি।

received_874787042895143

চলতি বছরে স্নাতকে অধ্যায়নরত চারটি ব্যাচের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পরিবেশবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে বিভাগে অধ্যায়নরত চারটি ব্যাচ বিভিন্ন নামে অংশগ্রহণ করে। চারটি ব্যাচের অংশকারী দলগুলো হলো ওজোন-১১ (১ম বর্ষ), ভল্কানিক এরাপশন(২য় বর্ষ), সল্ট মার্স (৩য় বর্ষ) এবং এভারগ্রিন ইএসটি (৪র্থ বর্ষ)। 

২৯ জুলাই (সোমবার)  সকাল ১০টায়  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচটিতে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল ওজন-১১ ও এভারগ্রিন ইএসটি।  জমজমাট এই ম্যাচে দর্শক ও সমর্থকদের  উপস্থিতিতে পূর্ণ ছিল যবিপ্রবির কেন্দ্রীয় মাঠটি। এই ম্যাচে ১-০ গোলে বিজয়ী হয় এভারগ্রিন ইএসটি এবং রানার্স আপ হয় ওজন-১১। দলের হয়ে একমাত্র গোলটি করে বিল্পব বিশ্বাস (৪র্থ বর্ষ)। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান ১ম বর্ষের মামুন ইসলাম এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পান ৪র্থ বর্ষের রিপন হোসেন। খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিভাগের সভাপতি  ড. সাইবুর রহমান মোল্ল্যা। 

ইএসটি ক্লাব কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে  বিভাগের চেয়ারম্যান  ড. সাইবুর রহমান মোল্ল্যা বলেন, ‘ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন মাঠের দিকে ধাবিত হবে, অন্য দিকে তারা শারীরিক ও মানসিক  ভাবে আরও উদ্যমী  হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের  মাদকের আসক্তি থেকে দূরে রাখবে। সার্বিকভাবে এই ধরনের টুর্নামেন্ট  বিভাগের সকল শিক্ষার্থীদের মাঝে সুন্দর একটি বন্ধনের সৃষ্টি করে।’ তিনি  প্রতিবছর এ ধরণের  টুর্নামেন্ট আয়োজন করার প্রতিশ্রুতি দেন।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান  ও  প্রযুক্তি  বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান, প্রভাষক তুষার কুমার দাস, প্রভাষক সামিনা জামান, প্রভাষক তাপস কুমার চক্রবর্তী, প্রভাষক সাদিদ হোসেনসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।